সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে নওশিন সুধা-বুশরা কবির

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে নওশিন সুধা-বুশরা কবির

বাংলাদেশের ফ্যাশন ও সৌন্দর্য অঙ্গনে নতুন চমক। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির।

প্রতিযোগীদের আন্তর্জাতিক মঞ্চের জন্য আরও আত্মবিশ্বাসী, আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করবেন তারা। নওশিন সুধা দেখবেন প্রতিযোগীদের স্টাইল, ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব ও সামগ্রিক প্রেজেন্টেশন। আর বুশরা কবির কাজ করবেন ডিজিটাল উপস্থিতি, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, কনটেন্ট প্রেজেন্টেশন ও অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে।

আয়োজকদের মতে, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি দেশের তরুণীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও সামাজিক সচেতনতা তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম। নির্বাচিত প্রতিনিধি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজনটির ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার ইমেকার্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একসঙ্গে নিয়ে এবারের আয়োজনকে আরও আধুনিক ও সময়োপযোগী করার পরিকল্পনা রয়েছে।

ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন, ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা শুধু একটি বিউটি প্রেজেন্ট হিসেবে দেখছি না। আমরা চাই, আমাদের প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। সেই লক্ষ্যেই প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ মানুষদের যুক্ত করছি।’

তিনি বলেন, ‘নওশিন সুধার স্টাইল ও ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞতা এবং বুশরা কবিরের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের দক্ষতা প্রতিযোগীদের জন্য বড় সংযোজন হবে। তাদের গ্রুমিংয়ে প্রতিযোগীদের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রেজেন্টেশন আরও শক্তিশালী হবে।’

গত ২৫ আগস্ট ঢাকার রেনেসাঁ ঢাকা হোটেলে ইমেকার্স বাংলাদেশের পক্ষে নূর সিবা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে নওশিন সুধা ও বুশরা কবিরের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, তাদের যুক্ত হওয়ার ফলে প্রতিযোগীদের গ্রুমিং ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বও আরও শক্তিশালী হবে।

খুব শিগগিরই জমকালো ‘ক্রাউন রিভিল নাইট’ আয়োজনের মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এতে দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী ও যোগ্য তরুণীরা আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইমেকার্স বাংলাদেশের আয়োজনে প্রতিযোগিতাটিকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের বিশ্বমঞ্চের জন্য তৈরি করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত