Advertise with us

মালয়েশিয়ায় ১৫ যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালয়েশিয়ায় ১৫ যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

মালয়েশিয়ার ইপোতে ১২টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির সংঘর্ষে তিন তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে জালান জেলাপাং-আম্পাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইপো জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মুহাম্মদ নাজিব হামজাহ জানান, ভোর ৩টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ১৫টি যানবাহনই মেরু থেকে তামবুনের দিকে যাচ্ছিল।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১৯ ও ২০ বছর বয়সী দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত ৯ জনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালের (এইচআরপিবি) জরুরি ও ট্রমা বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে। দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ির চালক অক্ষত রয়েছেন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত