সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

মালয়েশিয়াকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে ৮৯ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো শুরু করে বাংলাদেশ এইচপি। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান জিসান আলম। তবে দ্বিতীয় ওভারে আউট হওয়ার আগে মাত্র ৮ বলে ২৩ রান করেন জাওয়াদ আবরার। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা। একই ওভারে ৩ বলে ৪ রান করা আরিফুল ইসলামকেও ফেরান আরিফউল্লাহ।

দ্রুত দুই উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন জিসান। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। সাব্বির ৮ বলে ১২ রান করে ফিরলেও জয় থেকে বেশি দূরে ছিল না বাংলাদেশ।

এরপর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন জিসান। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করা এই ওপেনার শেষ পর্যন্ত ২১ বলে ৭ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন। শামীম অপরাজিত থাকেন ৬ বলে ৮ রানে। মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ নেন ২ উইকেট, একটি উইকেট পান প্রশান্ত মাধুকার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মালয়েশিয়া। তৃতীয় ওভারে সাইফউল্লাহ মালিককে রানের খাতা খোলার আগেই বোল্ড করেন মোহাম্মদ রুবেল। এরপর আসলাম খান বিন মালিক ২০ বলে ১৮ রান করে রাকিবুল ইসলামের বলে বোল্ড হন।

তৃতীয় উইকেটে অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ ৫৮ রানের জুটি গড়েন। তবে ধীরগতির ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে যেতে পারেনি মালয়েশিয়া। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন। একই ওভারে অধিনায়ক সৈয়দ আজিজকেও ফেরান রনি। ৫২ বলে ৪০ রান করেন আজিজ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি নেন ২ উইকেট। রুবেল ও রাকিবুলের শিকার একটি করে উইকেট।

দুই ম্যাচেই দাপুটে জয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এইচপি দল।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত