সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মদ্যপ হয়ে গাড়ি চালানোয় ওয়ার্নার দোষী, গুনতে হবে ১.৩ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মদ্যপ হয়ে গাড়ি চালানোয় ওয়ার্নার দোষী, গুনতে হবে ১.৩ লাখ টাকা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করে শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে গাড়ি চালাতে হলে ওয়ার্নারকে ইন্টারলক ডিভাইস ব্যবহার করতে হবে। গাড়িতে এই ডিভাইস সংযুক্ত না করা পর্যন্ত তিনি ইন্টারলক লাইসেন্সের আওতায় গাড়ি চালাতে পারবেন না।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে একটি রোডসাইড পরীক্ষায় ওয়ার্নারকে থামানো হয়। অ্যালকোহল পরীক্ষায় পজিটিভ ফল পাওয়ার পর তাকে মারৌব্রা পুলিশ স্টেশনে নিয়ে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সেখানে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসম্মত সীমার দ্বিগুণেরও বেশি।

আদালতে ওয়ার্নারের আইনজীবী তার শাস্তি কমানোর আবেদন করেন। তার দাবি, ঘটনাটি বিশ্বজুড়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় এরই মধ্যে ওয়ার্নারকে যথেষ্ট সামাজিক ও পেশাগত পরিণতি ভোগ করতে হয়েছে।

ওয়েভারলি লোকাল কোর্টে আইনজীবী আওয়াইজ আহমেদ বলেন, ইএসপিএন, আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছে। তার ভাষ্য, এই ঘটনার কারণে ওয়ার্নারের বাণিজ্যিক সুযোগ-সুবিধার ওপরও প্রভাব পড়তে পারে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে ডিভাইসটি স্থাপন করার পর ওয়ার্নার আবার গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালুর আগে ডিভাইসটি তার নিঃশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করবে। অ্যালকোহল শনাক্ত হলে গাড়িটি স্টার্ট নেবে না।

৩৯ বছর বয়সী ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো নিয়মিত খেলছেন তিনি।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত