Advertise with us

মক্কার দিকে হুতিদের ড্রোন পাঠানোর অভিযোগ, সতর্ক করল ইরান

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মক্কার দিকে হুতিদের ড্রোন পাঠানোর অভিযোগ, সতর্ক করল ইরান

মক্কার দিকে ইয়েমেনের হুতিদের ড্রোন পাঠানোর সৌদি আরবের অভিযোগ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করলে আঞ্চলিক উত্তেজনা বাড়তে এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে বাঘাই বলেন, মক্কা, মদিনা ও আল-আকসা মসজিদের মতো ইসলামি পবিত্র স্থাপনায় যেকোনো হামলা কিংবা এসব স্থানের হাজি ও আশপাশের মানুষের জন্য হুমকি নিন্দনীয়। তবে মক্কার দিকে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবির ভিত্তিতে কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করা উচিত নয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মক্কার দক্ষিণে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি ঘটনাটিকে ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।

তবে বুধবার হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সৌদির অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাদের অভিযান সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়, পবিত্র স্থাপনাগুলো নয়।

বাঘাই আরও বলেন, ইসলামি পবিত্র স্থানগুলোর নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার কিংবা এ নিয়ে উত্তেজনা সৃষ্টি করা থেকে আঞ্চলিক পক্ষগুলোর বিরত থাকা উচিত।

এদিকে ইয়েমেনের এডেনের কাছে একটি ট্যাংকারকে ছোট একটি নৌযান ধাওয়া ও আটকের চেষ্টা করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকেমটিও। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত