
বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ১২ জুন ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

আজ ১২জুন ২০২৬ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষা ঢাকার ডেমরাস্থ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে তিনজন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
এদিকে জানা যায় ক’জন পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার তাদের মধ্যে কে এম মোজাম্মেল হক নামে এক পরীক্ষার্থীকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করেন।
আর এক পরীক্ষার্থী ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অপর আরেক পরীক্ষার্থী মো. মিজানুর রহমান এর পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মন্ডলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম।
এদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্যা আজ ১২ জুন ২০২৬ এই পরীক্ষায় ৮০১৩জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে আজকের পরীক্ষায়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত