সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সেখানে তার জরুরি অস্ত্রোপচার চলছে এবং অবস্থার আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এই দুঃসংবাদটি নিশ্চিত করা হয়। বিবৃতি আসার পর থেকেই বিনোদন অঙ্গনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে অ্যাডমিন প্যানেল উল্লেখ করে, “আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন মুহূর্তে আমরা সবাইকে অনুরোধ করছি, যেন আপনারা তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেন।’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আমরা একটি সফল অস্ত্রোপচার এবং তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছি। দয়া করে কোনো ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়াবেন না। চিকিৎসকদের থেকে অফিসিয়াল তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপডেট জানিয়ে দেব। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”

পরিবার ও পেজ অ্যাডমিনদের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রমাণিত তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারা।

প্রসঙ্গত, মেঘলা মুক্তার শোবিজ অঙ্গনে পথচলা শুরু হয়েছিল মডেলিং ও র‍্যাম্পের মাধ্যমে। এরপর তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সেলুলয়েডের পর্দায় পা রাখেন। ঢাকাই চলচ্চিত্রে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ সিনেমাগুলোতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বিষয় :

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত