সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বিপণিবিতান ,দোকান-শপিং মল খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিপণিবিতান ,দোকান-শপিং মল খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ

বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সরকার ব্যবসায়ীদের কথা বিবেচনা করে মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় এক ঘন্টা বাড়িয়ে ৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে । এদিকে সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করেছে সরকার। রবিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সমিতি।

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবনজীবিকার কথা বিবেচনা করেই সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিং মল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে ছিলেন বাংলাদেশ দোকান ও ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। এখন থেকে সন্ধ্যা ৬ টার পরিবর্তে ৭ টা পর্যন্ত দোকানপাট, বিপণী বিতান ,মার্কেট খোলা থাকবে ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত