
কূটনৈতিক রিপোর্টার | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৩ এপ্রিল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের সময় তিনি এ তথ্য তুলে ধরেন।
ঐ বৈঠকে পুলিশ সংস্কার ছাড়াও নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয়ের মধ্যে ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে। প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউ আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুর্নীতি দমনে শক্তিশালী কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ ক্ষেত্রে ইইউ কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান। সংশ্লিষ্টদের দ্রুত সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত