সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক, বললেন ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক, বললেন ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে পদ ছাড়লেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর গত ১২ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। পরে প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

গত দুই দিন ধরে একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে ইশরাক বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতেই তিনি সংবাদ সম্মেলন করছেন।

তিনি জানান, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সেখানে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেন, তাঁর কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক হোসেন।

পদত্যাগের পর নিজের ভূমিকা সম্পর্কে ইশরাক বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করবেন। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনাও রয়েছে তাঁর।

মাদকবিরোধী অবস্থান স্পষ্ট করে ইশরাক হোসেন বলেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত