
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস, তুলকারেম ও জেনিনে একযোগে অভিযান চালিয়ে এক কিশোরসহ ছয় ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় স্থানীয় সময় এসব অভিযান চালানো হয়।
নাবলুসের দক্ষিণে বেইতা শহরে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী মাহমুদ দাহের মাহমুদ দাউদকে আটক করা হয়েছে। তবে তাকে আটকের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
তুলকারেমের শুওয়েইকা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাজেদ দাবাস ও তার ২০ বছর বয়সী ছেলে আহমেদ দাবাসকে আটক করে ইসরায়েলি সেনারা। অভিযান শেষে বাবা-ছেলেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ওয়াফা।
অন্যদিকে, জেনিনের মাসলিয়া গ্রামে অভিযান চালিয়ে আরও তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তারা হলেন—ইসাম রাসেম আবু আল-রুব, খালেদ ফারুক আবু আল-রুব ও হানি আবু আল-রুব।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেপ্তারকে ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে সামরিক অভিযান, গ্রেপ্তার ও সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত