Advertise with us

নিজের বাড়িকেই বানালেন ‘তাজমহল’

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজের বাড়িকেই বানালেন ‘তাজমহল’

মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহলের কথা কে না জানে! স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশে নির্মিত আগ্রার সেই তাজমহল যুগ যুগ ধরে ভালোবাসার প্রতীক হয়ে আছে। এবার সেই তাজমহলের আদলেই নিজের স্ত্রীর জন্য বাড়ি নির্মাণ করে আলোচনায় এসেছেন ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের ব্যবসায়ী আনন্দ প্রকাশ চৌকসে।

স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের বাসস্থানটিকেই তাজমহলের আদলে নির্মাণ করেছেন তিনি। সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে বাড়িটির অন্দরমহলের নান্দনিক দৃশ্য প্রকাশ্যে আসার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আগ্রার মূল তাজমহল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ব্যক্তিগত ভবনটি মূল তাজমহলের প্রায় এক-তৃতীয়াংশ আকারে নির্মিত। দোতলা এই প্রাসাদের বাইরের অংশ পুরোপুরি শ্বেতশুভ্র। চারপাশে রয়েছে সাজানো-গোছানো সবুজ বাগান। মূল তাজমহলের আদলে ভবনটিতে রয়েছে চারটি প্রধান মিনার, একটি সুবিশাল গম্বুজ এবং প্রবেশপথে জটিল কারুকার্যখচিত খিলান।

আনন্দ প্রকাশ চৌকসে জানান, মূল তাজমহলের সব মাপ মিটারে দেওয়া ছিল। সেসব মাপ ফুট স্কেলে রূপান্তর করে হুবহু নকশা অনুসরণ করা হয়েছে। এরপর দেড় বছরেরও বেশি সময় ধরে নির্মাণকাজ চালিয়ে তৈরি করা হয় বাড়িটি।

তবে ভবনটির সবচেয়ে আকর্ষণীয় দিক এর রাজকীয় অন্দরসজ্জা। ভেতরে ঢুকতেই নজর কাড়ে ২৪ ফুট উঁচু ডাবল সিলিং। মার্বেল পাথর ও সূক্ষ্ম টাইলসের নকশায় সাজানো বিশাল কক্ষটিতে রয়েছে একটি রাজকীয় দ্বিমুখী সিঁড়ি। পুরো আয়োজন দেখে মনে হয়, এটি যেন কোনো সিনেমার রাজকীয় সেট।

বসার ঘরটিও সাজানো হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। সেখানে রয়েছে বিলাসবহুল সোফা সেট ও নান্দনিক ডাইনিং টেবিল। ঘরের উঁচু জানালা দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করে, ফলে পুরো অন্দরমহল হয়ে ওঠে আরও উজ্জ্বল ও আকর্ষণীয়।

স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে তাজমহলের আদলে এমন বাড়ি নির্মাণের উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত