সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিললো রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিললো রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর একটি গবাদিপশুর ফার্মের রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে এক আলু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

মরদেহ উদ্ধার হওয়ার হওয়া ওই ব্যবসায়ীর নাম আওলাদ হোসেনের (৬০)। তিনি উপজেলার চাইনপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। পরে ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় অপহরণ মামলা করেন। তদন্তের একপর্যায়ে ৩১ মে প্রধান সন্দেহভাজন মোশাররফ হোসেন মানিককে গ্রেফতার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে সাইফুল ইসলামকে এবং পরবর্তীতে সিরাজদিখানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন মিয়া (৩৪) ও বিন আমিন শেখকে (৩৫) গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে চাইনপাড়া গ্রামের একটি গবাদিপশুর ফার্মের রান্নাঘরের ভেতরে প্রায় ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী রাণী বেগম তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় রাণী বেগম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও জানান, নিহতের স্ত্রীর ভগ্নিপতির সঙ্গে পরকীয়ার সম্পর্ক এবং আর্থিক লেনদেনের বিরোধও হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছে বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত রাণী বেগমকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত