
জেলা প্রতিনিধি | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. সাবেরের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলে থাকা ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় সীমান্ত এলাকায় থাকা সাইফুল আহত হন।
পরে আহত সাইফুলকে চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত