সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’

বিশেষ প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’

পহেলা বৈশাখ যে কোন নাশকতা রোধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন স্পেশাল ফোর্স প্রস্তুত বলে জানিয়েছেন মহাপরিচালক । এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান তিনি।
সারাদেশে নববর্ষ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ । তিনি বলেন যেকোনো নাশকতা পরিকল্পনা কেউ করলে তা নসাৎ করতে প্রস্তুত রয়েছে র‌্যাব। এ জন্য র‌্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে।

সোমবার ১৩ এপ্রিল বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমন বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। এ জন্য পরীক্ষণ চেক পোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কয়াড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশে নববর্ষ চলাকালীন সার্বিক নিরাপত্তায় কন্ট্রোল রুম, চেক পোস্ট ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, ইভটিজিং ও যৌন হয়রানি রোধে সতর্কাবস্থায় রয়েছে র‌্যাব। আশা করি, অন্য বছরের তুলনায় এ বছর আনন্দের সঙ্গে উদযাপন হবে বৈশাখ এর বাংলা নববর্ষ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত