সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০

ডেস্ক রির্পোট   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় পা হারিয়েছেন বাসটির এক যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ৫ জনকে।

শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জের হাইওয়ে থানার এসআই মশিউর রহমান দুর্ঘটনায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পা হারানো ওই যাত্রীর নাম অনন্ত দাস (২৭)। তিনি চক গোবিন্দপুর এলাকার উজ্জল দাসের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীর এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় অন্তত ৭ থেকে ৮জন যাত্রী গুরতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস। পরে সেখানে আশঙ্কাজনক থাকা ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।

দুর্ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জের হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের বাসের ধাক্কায় এই দুর্ঘনা ঘটে। এসময় এক যাত্রীর পা বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎস ডা. আতিক ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫ জনকে বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা গুরতর।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন, ফোন পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই স্টেশন ত্যাগ করে ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছি। পরে তাদের গাড়িতে করেই আহতদের হাসপাতালে পৌঁছানো হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত