সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চুক্তি হলে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হবে  : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুক্তি হলে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হবে  : ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ মে) সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তাদের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে যাবে। চুক্তি হলে ইরান তাদের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ব্যবহার না করার ব্যাপারে রাজি হবে।”

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, “চুক্তি হওয়ার একটি ভালো সম্ভাবনা আছে। যদি আমরা চুক্তি করতে না পারি আমরা আমাদের পুরোনো উপায়গুলোতে ফিরে যাব।”

ইরানিদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারকে পাঠানোর আর প্রয়োজন নেই জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “আমি মনে করি আমরা আলোচনা এখানেই করতে পারি। সম্ভবত কোনো চূড়ান্ত বৈঠকের সময় আমরা কোথাও চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করতে পারি।”

যদি ইরান চুক্তি করে তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। আর চুক্তি না করলে বোমাবর্ষণ শুরু হবে বলেও হুমকি দেন তিনি।

গত কয়েকদিন ধরেই ট্রাম্প বলে আসছেন, ইরান যদি তাদের সঙ্গে তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে তারা আবারও হামলা শুরু করবেন।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। ওইদিন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত