সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদীতে মিলল নারীর টেঁটাবিদ্ধ লাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদীতে মিলল নারীর টেঁটাবিদ্ধ লাশ

কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় কাঁঠালিয়া নদীর চরাংশের দখল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কোহিনূর বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে মেঘনা উপজেলার আলিপুর ও চর বিনোদপুর এবং তিতাস উপজেলার চরভাটেরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কোহিনূর বেগম মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের শাকিল মিয়ার স্ত্রী। আহতদের উদ্ধার করে তিতাস ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় স্বপন মিয়া (২৭), সাগর মিয়া (৪০) ও জসিম উদ্দিনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা ও তিতাস উপজেলার মধ্যবর্তী কাঁঠালিয়া নদীর চরাঞ্চল দখল নিয়ে তিতাসের চরভাটেরা ও মেঘনার চর বিনোদপুর গ্রামের অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে চরভাটেরা গ্রামের প্রবাস ফেরত শাহবাজ ও মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলায় গেলে চর বিনোদপুরের আলী আকবর ও তার সহযোগীরা তাদের মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে চরভাটেরা গ্রামের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

এরই জেরে বিকেলে মেঘনার আলিপুর ও চর বিনোদপুর গ্রামের লোকজনের সঙ্গে তিতাসের চরভাটেরা গ্রামের বাসিন্দারা টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত ২০ জন টেঁটাবিদ্ধ হন। একপর্যায়ে নদী থেকে কোহিনূর বেগমের টেঁটাবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, চরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, ঘটনাস্থল মেঘনা থানা এলাকায় হওয়ায় সেখানকার পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিতাস থানা পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত