বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি দিয়ে একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে কেউ গুরুতর নন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানান। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। এতে আপত্তি জানিয়ে আর্জেন্টিনা সমর্থকরা ব্যানারটি সরিয়ে নেয়ার দাবি করেন। তবে তা না করায় রোববার দিবাগত রাতে তারা ব্যানারটি নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরপর সোমবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকরা। এতে চারজন আহত হন। রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের বিরোধের অবসান ঘটে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, ব্যানারকে কেন্দ্র করে হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত