সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত খনিজ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।

শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, চোরাই মালামাল পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানের একপর্যায়ে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ ৭৫ হাজার টাকা মূল্যের এক দশমিক ৫ টন খনিজ কয়লা, তিনশ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না
তিনি আরও বলেন, জব্দ হওয়া মালামাল ও চোরাচালানে ব্যবহৃত বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত