সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

গাজীপুরের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকের সহকারী আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সকালে কড্ডা এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সৈকত নিহত হন। আহত হন চালকের সহকারী।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে।

কোনাবাড়ী থানার এএসআই আব্বাস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত হেলপারের নাম জানা যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত