সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, বাধা দিতে গিয়ে আহত ভাবি

জেলা প্রতিনিধি   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, বাধা দিতে গিয়ে আহত ভাবি

কুমিল্লার দেবিদ্বারে ইমন (২৪) নামে এক যুবকের হামলায় তার মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাবি রাবেয়া বেগম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আট মাস বয়সী ভাতিজিকেও আছড়ে হত্যা করা হয়।

এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত