সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এক সিনেমায় শাকিব-অপু-বুবলী!

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক সিনেমায় শাকিব-অপু-বুবলী!

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস ও শবনম বুবলী অভিনয় করবেন বলেও দাবি করেছেন তিনি।

তিন সুপারহিট তারকার সঙ্গে সিনেমাটিতে মিষ্টি জান্নাত নিজেও অভিনয় করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘আবার একটা বড় সিনেমা প্রযোজনা করবো। হিরো শাকিব খান। হিরোইন অপু বিশ্বাস, বুবলী ও মিষ্টি জান্নাত।’

 

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে দীর্ঘদিন ধরে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কারণে মিষ্টি জান্নাতের এই ঘোষণা নতুন করে কৌতূহল তৈরি করেছে।

তবে পোস্টে সিনেমার নাম, পরিচালক, গল্প কিংবা কবে থেকে শুটিং শুরু হবে – এসব বিষয়ে কোনো তথ্য জানাননি মিষ্টি জান্নাত। এমনকি এটি চূড়ান্ত সিদ্ধান্ত নাকি ভবিষ্যৎ পরিকল্পনা, সে বিষয়েও বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

 

উল্লেখ্য, শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী এই তিন তারকাকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ রয়েছে। ফলে মিষ্টি জান্নাতের এমন পোস্ট স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এখন দেখার বিষয়, মিষ্টি জান্নাতের এই ঘোষণা বাস্তবে রূপ নেয় কি না, নাকি এটি আপাতত শুধুই একটি মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত