শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) আগামী ১৫ জুন থেকে বিতরণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

রোববার (৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সোমবার সকাল ১০টা থেকে টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।

প্রবেশপত্র নিতে, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড।

বোর্ড আরও জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে তা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।

এদিকে, প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দিচ্ছে ঢাকা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রবেশপত্র যাচাইয়ের পর যদি কোনো প্রকার ত্রুটি, কম বা বেশি দেখা গেলে তা অবশ্যই আগামী ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে সংশোধন করিয়ে নিতে হবে। এজন্য নির্ধারিত ছক অনুযায়ী উপ পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে আবেদনপত্র জমা দিতে হবে।

 

কবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করালে পরীক্ষায় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণই দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে সর্তক করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত