সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প: মার্ক কেলি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প: মার্ক কেলি

ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিমশিম খাচ্ছেন বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর মার্ক কেলি।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কেলি বলেন, ইরান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রল ও খাদ্যের দাম বেড়েছে। এর সরাসরি চাপ পড়ছে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর।

সাবেক মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান চালক কেলির মতে, সংঘাত আরও বাড়িয়ে ইরানে স্থলবাহিনী পাঠানো ট্রাম্পের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। এতে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন সিদ্ধান্তে হাজার হাজার সেনার প্রাণহানিও ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি।

কেলি বলেন, সংঘাত থেকে সরে আসার পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোট শক্তিশালী করা যেতে পারে। শুধু সামরিক অভিযান বাড়ানোর বদলে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগই তুলনামূলক ভালো পথ বলে মনে করেন তিনি।

ইরানে মার্কিন হামলার সমালোচনা করে কেলি বলেন, কয়েকটি হামলায় নিরপরাধ ইরানি শিশুও নিহত হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করে এমন বোমা হামলা ‘ভালো পরিকল্পনা ছিল না’ বলেও মন্তব্য করেন তিনি।

তবে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধের পক্ষে নন কেলি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সামনে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক পথও খোলা রয়েছে।

কেলির বক্তব্যে সংঘাতের অর্থনৈতিক প্রভাবও উঠে এসেছে। তাঁর ভাষ্য, পেট্রল ও খাবারের দাম বেড়ে যাওয়ায় ইরান সংঘাতের মূল্য দিতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদের। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাব এখন যুক্তরাষ্ট্রের মানুষের দৈনন্দিন জীবনেও স্পষ্ট।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত