সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরাকের কুর্দিস্তানে বাংলাদেশিদের বড় সুখবর, ভিসা জরিমানা কমল ৭৫%

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরাকের কুর্দিস্তানে বাংলাদেশিদের বড় সুখবর, ভিসা জরিমানা কমল ৭৫%

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর। ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যে জরিমানা দিতে হয়, তা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান অঞ্চল সরকার। ফলে নির্ধারিত জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করেই এ সুবিধা নিতে পারবেন সংশ্লিষ্ট প্রবাসীরা।

বুধবার কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তায় জানানো হয়, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে বিদেশি নাগরিকদের ভিসা ও রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আরোপিত জরিমানা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ নম্বর ৩২৫৫৭ অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি কিংবা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধা পাবেন। যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, তারাও এ ছাড়ের আওতায় থাকবেন।

২০১১ সালের নির্দেশনা নম্বর ১ অনুযায়ী নির্ধারিত মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। এতে মেয়াদোত্তীর্ণ ভিসা বা রেসিডেন্সি পারমিটের কারণে জরিমানার মুখে পড়া প্রবাসীদের আর্থিক চাপ অনেকটাই কমবে।

ছাড় পেতে শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬

এ সুবিধা নিতে আগ্রহী প্রবাসীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পরিশোধের মাধ্যমে এ ছাড় নেওয়া যাবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত