বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ইকরার আত্মহত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি, প্রতিবেদন ২৪ জুন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইকরার আত্মহত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি, প্রতিবেদন ২৪ জুন

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৭ মে) পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। রবিবার মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা ডিবি পুলিশ এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি পল্লবী ডিওএইচএসের একটি বাসা থেকে বেলা পৌনে ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

Facebook Comments Box
×
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত