বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে দুই ভাই নিহত

জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে দুই ভাই নিহত

জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ওই গ্রামের ইয়াছিন আলী (৩৩) ও সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। ইয়াছিনের বাবার নাম জামিল উদ্দিন এবং সুমনের বাবার নাম মোফাজ্জল হোসেন মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন ইয়াছিন ও সুমন। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়।

পরে আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাহাত মণ্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় রাহাতের ভাই রাব্বি মণ্ডলের (২৭) নামও এসেছে। তাদের বাবার নাম মো. রেজাউল মণ্ডল। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
×

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত