সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

২ ডিআইজি সহ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি !

বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২ ডিআইজি সহ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি !

 

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ২ কর্মকর্তাসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

পাশাপাশি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা বিপিএর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত