বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ

জনগণ কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হলেও মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, হাসপাতালে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের প্রভাবের মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ বিদ্যমান দাবি করে তিনি আরও বলেন, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়ায় এবং বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় ভুক্তভোগীরা অনেক সময় আইনি ব্যবস্থা নিতেও অনীহা প্রকাশ করছেন।

এনসিপির এই নেতা উল্লেখ করেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো প্রশ্নবিদ্ধই থেকে যাবে। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি রোধ এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।ৃ

Facebook Comments Box
×
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত