বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি) বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া টাকায় পরিবারের নারীর ক্ষমতায়ন তৈরি হবে।

শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের সময় বরিশাল-১ আসনের ভোটারদের কাছে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির একটি ছিল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান। সে সময় অনেক রাজনৈতিক দল এ প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করলেও সরকার ধাপে ধাপে তা বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদেরও সম্মানী ভাতার আওতায় এনে তাদের কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কর্মসূচি তারই বাস্তব প্রতিফলন।

গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তথ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এ কর্মসূচির আওতায় এসেছেন। এর মধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডও রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠান শেষে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

Facebook Comments Box
×

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত