সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, ক্যাম্পে যোগ দিলেন মেসি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, ক্যাম্পে যোগ দিলেন মেসি

একটি যুগের অবসান হতে বাকি আর মাত্র এক ম্যাচ। দুই দশকেরও বেশি সময় ধরে যে জার্সিতে আর্জেন্টিনার স্বপ্ন বয়ে বেড়িয়েছেন, সেই জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ক্যাম্পে পৌঁছানোর একটি ছবি প্রকাশ করেছে। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার ছবি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের কাছে ছবিটি বিশেষ হয়ে উঠেছে, কারণ আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ অধ্যায়ের আগে এটিই দলের সঙ্গে তার শেষবারের মতো যোগ দেওয়ার মুহূর্ত।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন মেসি। প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে অধিনায়ক হিসেবেও এটিই হবে তার শেষ ম্যাচ।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে গ্যালারিতেও থাকছে বিশেষ আয়োজন। উপস্থিত থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী তার সতীর্থরা, তাদের পরিবারের সদস্যরা এবং আর্জেন্টিনার নতুন প্রজন্মের একঝাঁক ফুটবলার।

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য সাফল্য ও স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই দীর্ঘ পথচলার ইতি ঘটতে যাচ্ছে। ফলে ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনা ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়ের বিদায়ী মঞ্চও হতে যাচ্ছে।

সূত্র: গোল

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত