সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

‘জেলার ২’-এর গানে রজনীকান্তের সঙ্গে নেচে ভাইরাল, কে এই শামনা কাসিম?

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘জেলার ২’-এর গানে রজনীকান্তের সঙ্গে নেচে ভাইরাল, কে এই শামনা কাসিম?

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সাফল্যের পর এবার পর্দায় আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। মুক্তির আগেই সিনেমাটির প্রথম গান ‘আলা বোলেলো’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আর সেই গানে রজনীকান্তের সঙ্গে নেচে আলোচনায় এসেছেন অভিনেত্রী শামনা কাসিম।

দক্ষিণ ভারতের জনপ্রিয় উৎসব ওনমের আবহে নির্মিত গানটির সংগীত ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। তবে গানের পাশাপাশি নজর কেড়েছে রজনীকান্ত ও শামনা কাসিমের নাচও।

কেরালার কান্নুরে জন্ম শামনা কাসিমের। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ২০০৪ সালে মালায়ালাম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর তেলুগু ও তামিল সিনেমায়ও নিয়মিত অভিনয় করেছেন তিনি।

‘শ্রী মহালক্ষ্মী’, ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’, ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’র মতো সিনেমায় দেখা গেছে শামনাকে। ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

তবে ‘জেলার ২’-এ শামনা কাসিমকে পুরো সিনেমাজুড়ে দেখা যাবে না। তিনি শুধু ‘আলা বোলেলো’ গানটিতে অংশ নিয়েছেন। কিন্তু একটি গানেই রজনীকান্তের সঙ্গে তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।

‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। অতিথি চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশন।

সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত