সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মাদারীপুরে ডাকাতির চেষ্টার ভিডিও ছড়িয়ে পড়ার পর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারীপুরে ডাকাতির চেষ্টার ভিডিও ছড়িয়ে পড়ার পর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুরে হত্যা, মারামারি ও বিস্ফোরক আইনের মামলাসহ সাতটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইয়াছিন বেপারীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে একাধিক মারামারি ও ছিনতাই মামলার আসামি হুমায়ুন মাতুব্বর (৩৪) ও তার সহযোগী সজল বেপারীকে (১৮) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সদর মডেল থানার নতুন মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন ও এসআই সুমন খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ইয়াছিন বেপারী সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার এলাহী বেপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মারামারি ও বিস্ফোরক আইনের মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

সম্প্রতি এক প্রবাসীর বাসায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে ডাকাতির চেষ্টার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে ইয়াছিনকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়।

অন্যদিকে আটক হুমায়ুন মাতুব্বর পশ্চিম রাস্তি এলাকার মৃত রহমান মাতুব্বরের ছেলে এবং সজল বেপারী পশ্চিম মাদারীপুর এলাকার মো. সুমন বেপারীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত