Advertise with us

পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেফতার

বাড়ির উঠানে পারিবারিক কবরস্থান। দূর থেকে দেখে বোঝার উপায় নেই সেই কবরস্থানের ঝোপঝাড়ের আড়ালে পরম যত্নে বেড়ে উঠছিল একটি সুবিশাল গাঁজার গাছ। দিনমজুরের আড়ালে কবরস্থানেই গাঁজা চাষ করে আসছিলেন মো. সিরাজুল ইসলাম (৪০)।

রোববার (২ আগস্ট) রাতে বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিএনসি। অভিযানে সিরাজুলের পারিবারিক কবরস্থানের ভেতর একটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করে তা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সিরাজুল দাবি করেন, স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে প্রায় দুই বছর আগে চারা সংগ্রহ করে গোপনে কবরস্থানে তা রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল আকৃতির গাঁজার গাছসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, রোববার রাতেই উদ্ধার করা গাঁজার গাছ, রাসায়নিক পরীক্ষার জন্য সংগৃহীত আলামত ও আলামতের জব্দতালিকাসহ আসামিকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত