সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা

জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। আগের দুই ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে পারলেও জর্ডানের কাছে এক গোল হজম করেছে আলবিসেলেস্তেরা। সেই গোলই নিয়ে এখন আলোচনা হচ্ছে।

আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েই গ্রুপ ‘জে’র শীর্ষস্থান ও শেষ ৩২ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার।

এই ম্যাচেই একটি পরিসংখ্যান নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনো গোল না খেয়ে শেষ করা কোনো দলই শেষ পর্যন্ত কখনো শিরোপা জিততে পারেনি। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে পর্যন্ত এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ছিল একমাত্র দল, যারা কোনো গোল তো দূরের কথা, প্রতিপক্ষকে কার্যত পরিষ্কার সুযোগই দেয়নি।জ্ঞাপন

তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে সেই পরিসংখ্যান বদলে দেন জর্ডানের ফরোয়ার্ড মুসা আল-তামারি। বদলি হিসেবে খেলতে নেমেই দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান তিনি। এটাই ছিল এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম হজম করা গোল। উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। ফলে জর্ডানের গোলের মধ্য দিয়েই গ্রুপ পর্বে প্রথমবারের মতো বল জড়ায় আর্জেন্টিনার জালে।

আর্জেন্টিনাকে ঘিরে আরেকটি কুসংস্কারও রয়েছে। সেটি হচ্ছে, ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে কোনো দেশ কখনো বিশ্বকাপ জিততে পারেনি। এবারের বিশ্বকাপে সেই এক নম্বর দল হিসেবেই মাঠে নেমেছে আর্জেন্টিনা।

অন্যদিকে টুর্নামেন্টের আরেক ফেভারিট ফ্রান্সকে ঘিরেও একটি পুরোনো পরিসংখ্যান নিয়ে আলোচনায় আছে। বিশ্বকাপের বছর বর্তমান ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে নিয়ে কোনো দল আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই পুরস্কারের বর্তমান মালিক উসমান দেম্বেলে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত