শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মেসিকে সেরা মানার সময় এসে গেছে: রোনালদো

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসিকে সেরা মানার সময় এসে গেছে: রোনালদো

ফুটবল ইতিহাসের সেরা ফুটবলাকে- লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এটা নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ কেউ এগিয়ে রাখছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। আবার অনেকে পক্ষ নিচ্ছেন পর্তুগিজ সুপারস্টারের। দুজনকে নিয়ে এই বিতর্ককে এবার মেসির পক্ষই নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি মেসির প্রশংসায় পঞ্চমুখ হন।

কানসাস সিটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে শুরুর পর রোনালদো নাজারিও বলেন, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করার এবং এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে, মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। সে প্রতিটি মৌসুমে এবং বিশ্বকাপে যেভাবে পারফর্ম করে যাচ্ছে, এরপরও তাকে নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে কী করে? আলজেরিয়ার বিপক্ষের রাতটি ছিল এক অবিস্মরণীয় এবং ঐতিহাসিক রাত, যা ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।’

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে মেসির ছুঁয়ে ফেলার রেকর্ডের বিষয়ে ব্রাজিলিয়ান রোনালদো বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে মানুষটি এই রেকর্ড ভেঙেছে (মেসি), তাতে পৃথিবীর কোনো ফুটবল ভক্তেরই অবাক হওয়ার কথা নয়।’

আর্জেন্টাইন জাদুকর যখন ৩৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে ভাসছেন, ঠিক একই সময়ে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল চরম হতাশার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে পর্তুগালকে জয় উপহার দিতে ব্যর্থ হয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন সিআরসেভেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত