সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মাসুদ খান। এর পাশাপাশি তিনজন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া তিন কমিশনার হলেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।

এর আগে আজ সকালে পদত্যাগপত্র জমা দেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগ ক‌রে‌ছেন।

আজ দুপুরে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে মাসুদ খানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাসুদ খানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি ও স্থানীয় করপোরেট প্রতিষ্ঠানে দীর্ঘ ৪৬ বছর ধরে কাজ করেছেন মাসুদ খান। সর্বশেষ তিনি ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান ছি‌লেন। পাশাপাশি সিঙ্গার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ও কমিউনিটি ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের দা‌য়ি‌ত্বে ছি‌লেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত