সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সুলিভানের লাল কার্ডের ম্যাচে মেসির গোল, তবুও জয়বঞ্চিত মায়ামি

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুলিভানের লাল কার্ডের ম্যাচে মেসির গোল, তবুও জয়বঞ্চিত মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। বাবার মৃত্যুর পর এটিই তার প্রথম গোল। মায়ামির হয়ে অন্য গোলটি করেন ড্যানিয়েল পিন্টার। তবে শেষ পর্যন্ত সমতাসূচক গোল করে মায়ামিকে জয়বঞ্চিত রাখে ফিলাডেলফিয়া।

ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। তবে ১০ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন পিন্টার।

এর পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতরে ডান দিকে মেসিকে বল বাড়িয়ে দেন ইয়ান ফ্রে। বাম পায়ের দুর্দান্ত দক্ষতায় ফিলাডেলফিয়ার তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁকানো শটে বল জালে জড়ান মায়ামি অধিনায়ক। চলতি লিগে এটি মেসির ১৩তম গোল।

৫৮তম মিনিটে নিল পিয়েরের হেডে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। এর তিন মিনিট পর আবারও গোল করে স্বাগতিকরা। তবে আক্রমণের শুরুতে পিয়েরে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচের একদম শেষ দিকে ডি-বক্সে ফাউলের শিকার হন কুইন সুলিভান। এ ঘটনাকে কেন্দ্র করে মায়ামির এক ফুটবলারের সঙ্গে তার বচসা বাধে। ভাইকে বাঁচাতে এগিয়ে এসে মারামারিতে জড়িয়ে পড়েন কাভান সুলিভান।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। কুইন সুলিভানকে দেখানো হয় হলুদ কার্ড। ফলে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাইয়ের জন্য ম্যাচটি খুব একটা স্মরণীয় হয়ে থাকেনি।

এই ড্রয়ে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান আরও বেড়েছে। ২০ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে মায়ামির সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৪৬।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত