সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ঢাকায় গ্রেপ্তার আরও এক আসামি

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ঢাকায় গ্রেপ্তার আরও এক আসামি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় নাঈম (২৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাঈম মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের মোকলেছ মিয়ার ছেলে।

এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-২, বসিলা-মোহাম্মদপুরের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৯টার দিকে ওই কিশোরী নিজ গ্রাম বাড়িউড়া উত্তরপাড়া থেকে সিরাজুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিল। পথে একই গ্রামের জাকির (৩৩), নাঈম (২৪), সোহাগ মিয়া (২১), মোকলেস (৩৫), আলামিন ওরফে জিকির (৪০) ও বাহার মিয়া (২২) তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে লাউহার খালের পাড়সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে জাকির, নাঈম ও সোহাগ কিশোরীকে ধর্ষণ করে। অন্য তিনজনও ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাত ১১টার দিকে কিশোরীকে বাড়ির পাশে রেখে যায় অভিযুক্তরা। এ সময় কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

কিশোরীর বাবা জানান, ঘটনার কয়েক দিন পর তাঁর মেয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে স্বজনেরা তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ অক্টোবর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ছয়জনকে আসামি করে মামলা করেন। এর আগে একই রাতে মামলার ছয় নম্বর আসামি বাহার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার নাঈমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত