সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শচীনের রেকর্ড ভাঙার দৌড়ে জো রুট, আর কত রান দূরে?

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শচীনের রেকর্ড ভাঙার দৌড়ে জো রুট, আর কত রান দূরে?

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড এখনো ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের দখলে। ১৫ হাজার ৯২১ রানের সেই অনন্য রেকর্ড ভাঙার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।

এখন পর্যন্ত ৩০৭টি টেস্ট ইনিংসে ১৪ হাজার ২০৮ রান করেছেন রুট। শচীনের রেকর্ড থেকে আর ১ হাজার ৭১৩ রান দূরে রয়েছেন ইংলিশ এই ব্যাটার।

রুটের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক স্যার ভিভিয়ান রিচার্ডস। তাঁর মতে, রুট যদি নিজের খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে শচীনের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড ভাঙা তাঁর পক্ষে মোটেও অসম্ভব নয়।

বিবিসির জনপ্রিয় ক্রিকেট অনুষ্ঠান ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ রুটের প্রশংসা করে রিচার্ডস বলেন, শচীনের রেকর্ড টপকে যাওয়া রুটের জন্য দারুণ এক মাইলফলক হবে।

এ সময় ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ওপেনার স্যার জেফ্রি বয়কটকে নিয়েও রসিকতা করেন রিচার্ডস। তাঁর ইঙ্গিত, রুট যদি টেস্টে সর্বোচ্চ রানের মালিক হতে পারেন, তাহলে ইয়র্কশায়ারের সেরা ব্যাটারের মর্যাদার ‘ব্যাটন’ বয়কটের হাত থেকে রুটের হাতে চলে যাবে।

রুটের বাবা ম্যাট রুটও ছেলের এই সম্ভাবনা নিয়ে আশাবাদী। টকস্পোর্ট ব্রেকফাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতৃত্বের চাপ জো রুটের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে না।

তিনি মনে করিয়ে দেন, অধিনায়ক থাকাকালীনও এক মৌসুমে ১ হাজার ৭০০ রান করার অসাধারণ কীর্তি গড়েছিলেন রুট। শরীর ফিট থাকা, মনোযোগ ধরে রাখা এবং ক্রিকেটের প্রতি ক্ষুধা অটুট থাকলে শচীনের রেকর্ডে পৌঁছানো রুটের পক্ষে সম্ভব বলেই বিশ্বাস তাঁর বাবার।

শচীনের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে আর মাত্র ১ হাজার ৭১৩ রান দূরে জো রুট। এখন দেখার বিষয়, ধারাবাহিকতার এই দৌড়ে শেষ পর্যন্ত শচীনকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের সিংহাসনে বসতে পারেন কি না এই ইংলিশ তারকা।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত