সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

রাফিনিয়া-লোপেসের গোলে বিলবাওকে হারাল বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাফিনিয়া-লোপেসের গোলে বিলবাওকে হারাল বার্সেলোনা

আক্রমণের পর আক্রমণ, একের পর এক গোলের সুযোগ—তবু ব্যবধান বড় করতে পারেনি বার্সেলোনা। পোস্ট, ক্রসবার ও বিলবাও গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত প্রতিরোধে বেশ কয়েকবার গোলবঞ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত দুই অর্ধে দুটি গোল করে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।

বৃহস্পতিবার রাতে কাম্প নউয়ে লা লিগার ম্যাচে বার্সেলোনার হয়ে গোল দুটি করেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস। এ জয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে বিলবাওয়ের রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিকরা। নবম মিনিটে এরিক গার্সিয়ার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর লামিন ইয়ামালের শটও পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

১৯তম মিনিটে ইয়ামালের শট দুর্দান্ত দক্ষতায় এক হাতে ঠেকিয়ে দেন উনাই সিমন। চার মিনিট পর রাফিনিয়ার হেড পোস্টে লেগে ফিরে এলে ফের গোলবঞ্চিত হয় বার্সা।

২৯তম মিনিটে পেদ্রি গোল করলেও সেটি বাতিল হয়। আক্রমণ তৈরির সময় ইয়ামাল অফসাইডে থাকায় গোলটি বাতিল করেন রেফারি।

তবে ৩৭তম মিনিটে আর ভুল করেননি রাফিনিয়া। পেদ্রির রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে সিমনকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি লিগে দুই ম্যাচে এটি তার তৃতীয় গোল।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ওয়ান-অন-ওয়ানে ইয়ামালের কাছ থেকে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন সিমন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণে ওঠে বিলবাও। গর্ডনের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৫৩তম মিনিটে ইয়ামালের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর ফের্মিন লোপেসের শটও ঠেকিয়ে দেন সিমন।

৬৩তম মিনিটে রাফিনিয়ার বদলে রদ্রি ও মার্ক বের্নালের বদলে দানি ওলমোকে মাঠে নামান ফ্লিক।

৭৫তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল বিলবাও। সানসেতের শট বার্সার গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত ৮২তম মিনিটে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে বার্সেলোনা। বদলি কারিম আডেইয়েমির পাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বিলবাও ডিফেন্ডার এমরিক লাপোর্ত। বল পেয়ে ফাঁকা জালে শট নিয়ে ব্যবধান ২-০ করেন ফের্মিন লোপেস।

শেষ দিকে সিমন আরও দুটি দুর্দান্ত সেভ করে বার্সেলোনার ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন।

ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় বার্সেলোনা, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে বিলবাওয়ের পাঁচটি শটের একটিও লক্ষ্যে ছিল না। উনাই সিমন একাই করেন আটটি সেভ।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত