সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মেঘনার ‘রাজা ইলিশ’ ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হলো

ডেস্ক রির্পোট   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনার  ‘রাজা ইলিশ’ ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হলো

ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের বিশাল এক ইলিশ। স্থানীয়ভাবে বড় আকারের এসব ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ ৯ হাজার ৩০০ টাকায় সেটি বিক্রি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল দুপুরের দিকে উপজেলার কলাতলী ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন স্থানীয় জেলে ইসমাইল মাঝিসহ তার সঙ্গীরা। জাল টেনে তোলার একপর্যায়ে তারা বিশাল এই ইলিশটি দেখতে পান। পরে তারা ওই রাজা ইলিশটিসহ জালে ধরা পড়া অন্যান্য মাছ বিক্রির উদ্দেশ্যে স্থানীয় রামনেওয়াজ মৎস্যঘাটে আসেন। সেখানে নিলামে তুললে সর্বোচ্চ দাম হেঁকে মমিন তালুকদার নামের এক আড়তদার ৯ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, ‘গত কয়েক দিন ধরে মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বেশ কয়েকটি বড় আকারের ইলিশ ধরা পড়েছে, যা স্থানীয় জেলেদের জন্য খুশির খবর। মূলত নদীতে এ বছরের গত মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল পাচ্ছেন জেলেরা।

তিনি আরও বলেন, আশা করছি- আগামীতেও জেলেরা আরও বড় বড় ইলিশসহ অন্যান্য কাঙ্ক্ষিত মাছ পাবেন।’

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত