সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ব্রুনোর হ্যাটট্রিকে ইপ্সউইচকে উড়িয়ে ইউনাইটেডের প্রথম জয়

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রুনোর হ্যাটট্রিকে ইপ্সউইচকে উড়িয়ে ইউনাইটেডের প্রথম জয়

প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও শুরুটা হয়েছিল হতাশাজনক। তবে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনোর হ্যাটট্রিক ও একটি অ্যাসিস্টে ইপ্সউইচ টাউনকে ৫-২ গোলে হারিয়ে লিগে প্রথম জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা।

রবিবার রাতে ঘরের মাঠে ম্যাচের ২৯ মিনিটে লিফ ডেভিসের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। তবে ১১ মিনিট পরই ম্যাথিউস কুনহার থ্রু পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রুনো।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। ৫৯ মিনিটে ডি-বক্সের ভেতর কুনহাকে ফাউল করা হলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো।

এর সাত মিনিট পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ মিডফিল্ডার। ব্রায়ান এম্বিউমোর শট প্রতিহত হয়ে ফিরলে ফিরতি বল জালে পাঠান তিনি।

ম্যাচের ৮২ মিনিটে ব্রুনোর অ্যাসিস্ট থেকে গোল করে ইউনাইটেডের ব্যবধান বাড়ান এম্বিউমো। এতে স্কোরলাইন দাঁড়ায় ৫-১।

স্টপেজ টাইমে ইপ্সউইচের হয়ে একটি গোল শোধ করেন চুবা আকপম। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

হাল সিটির কাছে ২-০ গোলে হেরে লিগ শুরু করা ইউনাইটেডের এটি দুই ম্যাচে প্রথম জয়। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে দলটি।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত