সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us
ইসলামী ব্যাংক গ্রাহকদের হুঁশিয়ারি

পূর্বঘোষিত দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ১৮ জুলাই মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পূর্বঘোষিত দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ১৮ জুলাই মহাসমাবেশ

পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পূর্বঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।

তিনি বলেন, পূর্বে আমরা সাত দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু আমাদের এসব দাবি এখনও বাস্তবায়ন করা হয়নি। অনতিবিলম্বে দাবি পূরণ করা না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। তবে দাবি আদায়ে আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে। ১৪ জুলাই দেশের প্রত্যেক জেলা-শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। এর মধ্যেই আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা করছি।

অধ্যাপক নুরুন্নবী বলেন, এসব কর্মসূচির পরও ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা না করলে আগামী ১৮ জুলাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় মহাসমাবেশ করবো। এতে আমাদের সারাদেশের গ্রাহকরা অংশ নেবেন।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসলামী ব্যাংকে সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। এজন্যই আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চাই।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি আ.ফ.ম ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ নেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত