সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

দক্ষিণ আফ্রিকার বুকে কাঁপন ধরিয়েও ১১ রানে হারল নামিবিয়া

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষিণ আফ্রিকার বুকে কাঁপন ধরিয়েও ১১ রানে হারল নামিবিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ হাসি হাসতে পারল না নামিবিয়া। লুয়ান-দ্রে প্রিটোরিয়াসের ঝড়ো সেঞ্চুরি ও কনর এস্টারহুইজেনের বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দারুণ লড়াই করেছিল নামিবিয়া। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২১৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ১১ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এই জয়ের ফলে সিরিজের ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত পরিণত হয় রুদ্ধশ্বাস লড়াইয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার প্রিটোরিয়াস ও এস্টারহুইজেন। মাত্র ৭০ বলে প্রথম উইকেটে তারা যোগ করেন ১৫৬ রান।

এস্টারহুইজেন ৪০ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৮টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২২০। অন্য প্রান্তে আরও ভয়ংকর ছিলেন প্রিটোরিয়াস। ৫৩ বলে ১০১ রান করেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা।

১১.৩ ওভারে ১৫৬ রানে এস্টারহুইজেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জান বাল্ট। এরপর ১৩.১ ওভারে মাত্র ৩ রান করে বাল্টের দ্বিতীয় শিকার হন ডেওয়াল্ড ব্রেভিস। ততক্ষণে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭২।

রুবিন হারম্যানের ২১ বলে ২৬ রানের পর শেষদিকে এথান বশ ও জর্ডান হারম্যানের অপরাজিত ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়ার হয়ে জান বাল্ট ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। জেরহার্ড এরাসমাস ও রুবেন ট্রাম্পেলম্যান পান একটি করে উইকেট।

জবাবে ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণে যায় নামিবিয়া। লরেন স্টেইনক্যাম্প ও জান ফ্রাইলিঙ্কের উদ্বোধনী জুটিতে মাত্র ৬.১ ওভারেই ৬৭ রান তুলে ফেলে তারা। প্রথম উইকেটে দুজন যোগ করেন ১১৯ রান।

ফ্রাইলিঙ্ক ছিলেন দুর্দান্ত আগ্রাসী। মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ৩৬ বলে ৭২ রানের ইনিংসে মারেন ৬টি চার ও ৫টি ছক্কা। ১০.৫ ওভারে আন্দিলে সিমেলানের বলে তার বিদায়ের সময় নামিবিয়ার সংগ্রহ ১১৯।

স্টেইনক্যাম্পও তুলে নেন ঝোড়ো ফিফটি। ৩৭ বলে পঞ্চাশ ছোঁয়া এই ব্যাটার ৪৪ বলে করেন ৬১ রান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ১৫.৬ ওভারে ১৬৭ রানে পৌঁছানোর পর চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর অধিনায়ক জেরহার্ড এরাসমাসের ২৬ বলে অপরাজিত ৩০ রান এবং রুবেন ট্রাম্পেলম্যানের ১০ বলে ২১ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশা জিইয়ে রাখে নামিবিয়া। ট্রাম্পেলম্যানের ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা।

১৮.৪ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় নামিবিয়া। শেষদিকে জয়ের জন্য প্রয়োজন ছিল দ্রুত রান। কিন্তু চাপের মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বোলাররা নিয়ন্ত্রণ ধরে রাখেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২১৭ রান করে নামিবিয়া। ফলে ১১ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার হয়ে নকোবানি মোকোয়েনা ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। আন্দিলে সিমেলান পান একটি উইকেট। ৩ ওভারে ২৬ রান দিয়ে তুলনামূলক নিয়ন্ত্রিত বোলিং করেন নকোয়ামিজি পিটার।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত