
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

জিম্বাবুয়ের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, হেলিকপ্টারটিতে চার যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে জিম্বাবুয়ের একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন।
সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় হেলিকপ্টারটির কোনো আরোহীই বেঁচে নেই।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আরব নিউজ

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত