সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইংলিশ লিগে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইংলিশ লিগে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ বোরহ্যাম উডের হয়ে ন্যাশনাল লিগে অভিষেকেই নজর কেড়েছেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ মিডো পার্কে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ গোলে হারায় বোরহ্যাম উড। ম্যাচের ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন ফারহান।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আলো ছড়ান তিনি। সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তরুণ উইঙ্গার। ফলে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্টের স্বাদ পান ফারহান।

কয়েক দিন আগে ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেন ফারহান। নতুন ক্লাবের হয়ে প্রথম ন্যাশনাল লিগ ম্যাচেই এমন পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

ফুলহ্যামের বয়সভিত্তিক দলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পান এই ফুটবলার।

ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই পিএল২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। ওই সময়ে মাত্র দুই ম্যাচে তিন গোল করেছিলেন তিনি।

প্রাক-মৌসুমে ফুলহ্যামের মূল দলের সঙ্গেও অনুশীলনের সুযোগ পান এই ফুটবলার। নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথমবার মূল দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলের জয়েও খেলেন।

ফলে ফুলহ্যামের মূল দলে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে ধারে বোরহ্যাম উডে পাঠানো হয়। ন্যাশনাল লিগে অভিষেকেই গোল ও অ্যাসিস্ট করে ফারহান অবশ্য জানিয়ে দিলেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার সামর্থ্য তার রয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত