বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সবুজ প্রযুক্তিনির্ভর শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারত্ব বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সবুজ প্রযুক্তিনির্ভর শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারত্ব বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পায়ন, প্রযুক্তিগত উন্নয়ন ও দারিদ্র্য কমানোর ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশে অর্থবহ বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এতে দুই দেশই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন

বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পকে আরো টেকসই, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দুই দেশের যৌথ উদ্যোগ শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সবুজ বস্ত্র প্রদর্শনীর দ্বিতীয় আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পায়ন, প্রযুক্তিগত উন্নয়ন ও দারিদ্র্য কমানোর ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশে অর্থবহ বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এতে দুই দেশই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। তিনি বন্ধ রাষ্ট্রীয় মিল-কারখানা পুনরায় চালু করা, পাট খাতের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পায়নে চীনা বিনিয়োগের আহ্বান জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সবুজ সনদ পাওয়া পোশাক কারখানা রয়েছে। এটি দেশের উদ্যোক্তাদের পরিবেশ সচেতনতার একটি বড় উদাহরণ। পানি, বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করে বস্ত্রশিল্পকে আরো প্রতিযোগিতামূলক ও টেকসই করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ধরনের প্রদর্শনী প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ সম্প্রসারণ ও টেকসই শিল্প উন্নয়নে নতুন পথ তৈরি করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া বিজিএমইএর পরিচালক শাহ রায়ীদ চৌধুরী, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ পিন্টু, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম, বাংলাদেশে চীনা উদ্যোক্তা সংগঠনের সভাপতি হান কুন এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহসভাপতি লিসা লু উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খ্যাতনামা বস্ত্র ও পোশাক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য বস্ত্র প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৬ মে প্রদর্শনীটি শেষ হবে।

Facebook Comments Box
×

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত