
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে

বুধবার ১৫ এপ্রিল ২০২৬ সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত